সারাদেশ

সিলেটে কামরানের মরদেহ পৌঁছেছে

সিলেট প্রতিনিধি:

সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে পৌঁছেছে। তার জানাজা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

কামরানকে বহনকারী এম্বুল্যান্স বেলা ১২ টার পরে সিলেট এসে পৌছায়। এসময় দলিয় নেতাকর্মীরা সীমিত পরিসরে অবস্থান করেন।

প্রয়াত কামরানকে করোনার কারণে নিহতদের জন্য নির্ধারিত স্থান সিলেটের মানিকপীর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানা গেছে। তবে জানাজা কোন নির্ধারিত সময় ঠিক করা হয়নি এখনও।

এদিকে বদর উদ্দিন আহমদ কামরানের এলাকাবাসীর অনুরোধের ভিত্তিতে তার মরদেহ ৫ মিনিটের জন্য ছড়ার পাড়স্থ মসজিদে নেয়া হবে এবং সেখানে তার একটি জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সোমবার (১৫ জুন) সকাল সড়ে ১০ টায় সিলেটের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ দাফন ও জানাজা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে পরামর্শ সভা শেষে এ সিদ্ধান্ত জানান তিনি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা বাকরুদ্ধ। এমন এক নেতাকে হারালাম যিনি আমাদের প্রেরণার উৎস। কিন্তু বাস্তবতা বিবেচনায় আবেগের কোন মূল্য এখন নেই। তাই বদর উদ্দিন আহমদ কামরানের জানাযা স্বাস্থ্যবিধি মেনে মানিকপীরের টিলায় অনুষ্ঠিত হবে।

তবে তাঁর এলাকাবাসীর অনুরোধে ৫ মিনিট সময়ের জন্য ছড়ারপাড় যে মসজিদে তিনি মুতাওয়াল্লি ছিলেন সেখানে নেয়া হবে এবং সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে একটি জানাজা হবে।

জাকির হোসেন জানান, কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে উনার (কামরান) মরদেহ সিলেটে আসার পর দ্রুত দাফন সম্পন্ন করার জন্য। তাই জানাযার নির্ধারিত কোন সময় উল্লেখ করা সম্ভব হচ্ছে না।

নগরভবনে কামরানের মরদেহ নেয়া হবে কি না এমন প্রশ্নে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ব্যাপারে সঠিক কিছু বলা যাচ্ছে না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা