সারাদেশ

বগুড়ায় যুবককে জবাই করে হত্যা

বগুড়া প্রতিনিধি:

দিনে-দুপুরে বগুড়ায় আবু তালেব নামে এক যুবলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার ১৪ জুন দুপুর দেড়টার দিকে শহরের আকাশতারা এলাকায় তার নিজ বাড়ির কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবু তালেব বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আকাশতারা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানায়, আবু তালেব সাবগ্রাম বাজার থেকে চাল কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কয়েকশ গজ দূরে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তাকে টেনে হিচড়ে রাস্তার পাশে একটি কচুক্ষেতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

আকাশতারা এলাকায় দিনের বেলা এই হত্যাকাণ্ডের সময় বগুড়া-গাবতলী সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। নিহত আবু তালেব বগুড়া শহরের হকার্স মার্কেটে ব্যাগের ব্যবসা করতেন। এছাড়া তিনি এলাকায় বালু ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

উল্লেখ্য, দুই দিন আগে গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আকাশতারা এলাকাতে কুপিয়ে হত্যা করা হয় সন্ত্রাসী শাকিল নামের এক বালু ব্যবসায়ীকে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৫ সালে আবু তালেবের ঘনিষ্ঠ বন্ধু যুবলীগ নেতা মানিক খুন হন। সেই সময় মানিক হত্যা মামলার আসামি আল আমিন নামের এক যুবককে ধরে মারধর করে পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করেন আবু তালেব।

সেই আল আমিন ও তার সহযোগী রাফি শুক্রবারে সংঘটিত শাকিল হত্যা মামলার আসামি হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আল আমিনের সহযোগী রাফিও যুবলীগ নেতা মানিক হত্যা মামলার আসামি ছিলেন।
তবে আবু তালেবকে হত্যার পেছনে সুনির্দিষ্ট কোন কারণ তার প্রতিবেশী বা পুলিশ বলতে পারছেন না।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, হত্যাকান্ডের কারণ নিশ্চিত করা যায়নি। দিনের বেলা এই হত্যাকান্ড সংঘটিত হওয়ায় অনেকেই খুনিদের দেখেছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা