সারাদেশ

সিরাজদীখানে ৭২ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে স্বস্তিতে নেই ভোটাররা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন তারা।

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নির্বাচনকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তাবলয় জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানায় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ১৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বেশির ভাগই বাসাইল, লতব্দী এবং বালুচর ইউনিয়নে। ভোটের দিন সবার নজর থাকবে এসব কেন্দ্রের দিকে।

এদিকে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় এই ১৪টি ইউনিয়নে মোবাইল টিমসহ ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৮ টি টিম, স্ট্রাইকিং ফোর্স ৪ টি ও সাদা পোশাকেসহ ১ হাজার পুলিশ সদস্য, ২ হাজার ৪৪৮ জন আনসার ও ভিডিপি সদস্যরা থাকবে।

তবে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার মধ্যরাত থেকে উপজেলায় নিয়ম অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখন চলছে ভোটারদের হিসাব-নিকাশ।

এ উপজেলার ১৪ টি ইউপিতে চেয়ারম্যন ৬৬, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৪ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৯৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২২হাজার ৩৯৯ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ১৬হাজার ৫৪৪ জন। ১৪টি ইউনিয়নের ১৪৪টি ভোট কেন্দ্রে, ৬৭৬টি বুথে ভোট গ্রহণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ও আনসারের ভ্রাম্যমাণ টিম প্রস্তুত থাকবে।

সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) রাশেদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী জানান, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো রকমের গোলযোগ যাতে না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা