সারাদেশ

সেনবাগে মুক্তিযোদ্ধাসহ স্ত্রী-কন্যাকে মারধর

গিয়াসউদ্দীন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখলীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া মিজি বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, স্ত্রী হাসিনা বেগম (৫৫) এলোপাথাড়ি পিটিয়ে আহত এবং কন্যা রোকসানা আক্তারকে (২৫) গলায় ওড়না পেঁছিয়ে শ্বাসরোধ হত্যা চেষ্টার চালিয়েছে প্রতিপক্ষ। এর প্রতিকার চেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হামলার ঘটনাটি ঘটেছে বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে। এ সময় হামলাকারীরা গ্রীস প্রবাসী মোঃ ইব্রাহিমের স্ত্রী রোকসানার গলার চেইন, কানের দুল ও হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা হলেন, একই বাড়ির আবুল খায়েরের ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৫), আবু নাছের (৪০) ও তার স্ত্রী সুমি আক্তার (৩০)।

জানা গেছে, হামলার শিকার মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের আত্মচিৎকারে আশেপাশ্বের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তারা আহত মুক্তিযোদ্ধা,তার স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ভর্তিতে বাঁধা দেয় ও হামলার চেষ্টা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন রোকসানা আক্তার অভিযোগ করে জানান, প্রতিপক্ষ আবদুল্লাহ আল মামুন, আবু নাছের ও তার স্ত্রী সুমি আক্তার বিভিন্ন তার ক্রয়কৃত দুই শতাংশ জমিন দখল করতে না পেয়ে নানা অজুহাতে ঝগড়া বিবাদ সৃষ্টি চেষ্টা চালায়। ঘটনার দিন তারা বিনা কারণে তাদের বসতঘর লক্ষ করে ময়লা ফেলায় বাধা দেয় এই নিয়ে তাদের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/গিয়াসউদ্দীন রনি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা