ছবি সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আলমগীর হোসেন আলি (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্কুল শিক্ষিকা বীথি বেগম।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেনের বাড়ি ওই ইউনিয়নের পুটিয়া গ্রামে।

জানা গেছে, সকালে আটঘর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বীথি বেগমকে মোটরসাইকেলযোগে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বরে হন আলমগীর হোসেন। নাওড়াকান্দী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়।

আটঘর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা