সারাদেশ

সড়কে প্রাণ গেল তিনজনের

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবদুস সালাম (৬০) এবং তার ছেলে মো. ইব্রাহিম (৩৫), মো. পারভেজ (২৪)।

নিহতদের মধ্যে আবদুস সালাম এবং তার ছেলে মো. ইব্রাহিমের বাড়ি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামে এবং আবদুল বাবুর ছেলে পারভেজের বাড়ি রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকায়।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত পৌনে ৩টার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।

রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দী জানান, শনিবার সন্ধ্যার পর পারভেজ তার মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন (১৮) ও ভাগ্নি রাইসা খাতুনকে (৭) নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। আহত দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা