ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ছেলেকে নিয়ে স্কুলে যাবার পথে বাসচাপায় নিহত হয়েছেন বাবা ও ছেলে । বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর বসলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাজু মিয়া (৩২) এবং তার ছেলে আব্দুল্লাহ আল আলিফ (০৭)।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, বিআরটিসির একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসছিল। একই সময় ছেলেকে নিয়ে বাইকযোগে স্কুলে যাচ্ছিলেন সাজু মিয়া। হঠাৎ তার বাসার সামনে বিপরীত দিক আসা বাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলেকে চাপা দিয়ে বাসটি পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলে।

সাজু দিনাজপুরের ঘোড়াঘাট থানার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি একটি এনজিওতে চাকরির সুবাদে গোদাগাড়ীতে বসবাস করতেন।

এদিকে রাজশাহীর শালবাগানে বাসচাপায় নাজমুল ইসলাম (২৯) নামের আরও একজন নিহত হয়েছেন। তিনি তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা মোকসেদ আলীর ছেলে। নাজমুল ইসলাম তানোরের বিল্লি বাজারে ফার্মেসির মালিক ছিলেন।

বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান জানান, বাসচাপায় তিনি মারা গেছেন। তবে বাস শনাক্ত করা যায়নি। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

সাননিউজ/এএএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা