ছবি সংগৃহীত
সারাদেশ

১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার চুনারুঘাটের পূর্ব পাকুরিয়া গ্রামের বটতলা মোড় থেকে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার মুচিকান্দি গ্রামের মৃত মুক্তার মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (২২) ও আসলা গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. তোফাজ্জল হোসেন (১৯)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) থেকে গণমাধ্যমকে জানানো হয়- র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করে। পরে মামলা দিয়ে আসামিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা