ছবি সংগৃহীত
সারাদেশ

১১০০ টাকা কেজিতে বাগাড় বিক্রি

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ৪০ কেজি ওজনের বাগাড় মাছ ধরা পড়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলার নিউ মার্কেট মাছপট্টিতে বাগাড়টি বিক্রি করা হয়।

জানা গেছে, রোববার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খালঘাটের উত্তর পাড়ে নাসির হালদার ও তার ভাই জাইনুদ্দিন হালদারের জালে বাগাড়টি ধরা পড়ে। সোমবার সকালে নিউ মার্কেট মাছপট্টির মকবুল ফিশ ট্রেডার্সে মাছটি বিক্রি করা হয়।

জেলে নাসির হালদার বলেন, ‘বাগাড় মাছটির প্রকৃত ওজন ৪০ কেজি হলেও আড়তে পাকা ওজন ৩৫ কেজি হিসেবে বিক্রি করেছি। দাম পেয়েছি ৩১ হাজার ৫০০ টাকা। এছাড়া একই জালে সাড়ে তিন কেজি ওজনের একটি কাতল মাছ উঠেছিলো। কাতলটি ৩১৫ টাকা কেজি দরে আড়তে বিক্রি করেছি।’

মকবুল ফিশ ট্রেডার্সের প্রোপাইটর মোজাম্মেল হক জানান, জেলেরা মাছটি ৯০০ টাকা কেজি দরে বিক্রি করেছিল। পরে মাছটি কেটে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা