ছবি প্রতীকী
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় সুফিয়ান (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত সুফিয়ান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, ২০১৩ সালের ২০ জুলাই শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মমিনুল ইসলামের বাড়ির নির্মাণাধীন টয়লেট তৈরিকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সুফিয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়ান মমিনুলের গলায় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে মমিনুল মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সীমা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামি করে হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা