ফাইল ছবি
সারাদেশ

নরসিংদীতে নবনির্বাচিত চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহমেদ সুমনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রোববার (২১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) জায়েদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহম্মেদ সুমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১০-১৫টি করে মামলা রয়েছে। এর প্রেক্ষিতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। সে সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার বলেন, তাদের কাছ থেকে দুটো ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা