ছবি সংগৃহীত
সারাদেশ

সাফারি পার্কে জলহস্তীর ঘরে নতুন অতিথি

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও বাচ্চা দিয়েছে জলহস্তী। তবে জলহস্তীশাবকটি স্ত্রী, নাকি পুরুষ, তা এখনো জানা সম্ভব হয়নি।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ অক্টোবর শাবকটির জন্ম হয়। নতুন শাবকসহ পার্কের সাফারি কিংডমে এখন জলহস্তীর সংখ্যা তিনটি।

তবিবুর রহমান জানান, এই সাফারি পার্কে এটি জলহস্তীর তৃতীয়বারের মতো বাচ্চা দেওয়ার ঘটনা। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে দুটি বাচ্চা জন্ম নিলেও সেগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ পুরুষ জলহস্তী সব সময় শাবকের প্রতি হিংসুটে থাকে। ফলে বাচ্চার জন্ম হলেও সেগুলো শেষ পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা ক্ষীণ।

জলহস্তীর গর্ভধারণকাল ১০ মাস। এগুলো ২০ থেকে ২৫ বছর প্রকৃতিতে বাঁচে। সংরক্ষিত জায়গায় আরও বেশি দিন বাঁচার নজির আছে। এগুলো একসঙ্গে একটি বাচ্চার জন্ম দেয়। জলহস্তী তৃণভোজী। একবার ডুব দিয়ে পানির নিচে এগুলো পাঁচ মিনিটের বেশি থাকতে পারে।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, সদ্যজাত শাবকের কথা চিন্তা করে জলহস্তীদের খাবারের পরিমাণ বৃদ্ধি এবং খাবারে নতুন উপাদান যোগ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা