সারাদেশ

চেকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি বুড়িচং (কুমিল্লা): কুমিল্লার বুড়িচংয়ে চলন্ত বাস থেকে নামিয়ে রায়হান উদ্দিন ভূঁইয়া নামে এক চেকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করছে। এদিকে, হত্যাকাণ্ডে সরাসরি ঢাকার পরিবহণ মালিক জড়িত বলে দাবি করেছেন নিহতের স্ত্রী পারভীন আক্তার।

বুধবার (১৭ নভেম্বর) সকালে এই সড়কে বিক্ষোভ মিছিল করছে। এর আগে মঙ্গলবার রাতে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন শরীফপুর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত রায়হান দেবিদ্বার উপজেলার ফুলতুলি গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার রাতে ময়নামতি শরীফপুর পয়েন্ট কুমিল্লা জেলা শহরের কুমিল্লা সিলেট মহাসড়কে তিশা বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক ও সন্ত্রাসী চেকার রায়হানকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার স্ত্রী পারভীন স্বামীকে (রায়হান) রাস্তার পাশে থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত রায়হান স্ত্রী পারভীন আক্তার কয়েকজনকে আসামি করে বুধবার বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।

নিহত রায়হানের স্ত্রী বলেন, আমি আসামিকে চিহ্নিত করি, তারা মাদকাসক্ত ছিল তাদের বাড়ি বুড়িচং থানা এলাকায়।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সঠিক তদন্ত করে প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। মামলা হয়েছে, তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে, অপরাধীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিবহণ বাস মালিক শ্রমিক সংগঠনগুলোর নেতারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা