সারাদেশ

আলফাডাঙ্গায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় (২৩ ডিসেম্বর ) ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আলফাডাঙ্গার থানার অফিসার ইন চার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংঘাত এড়াতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ঢাল, ৬টি টেঁটা, ৪টি বড় আকারের রামদা, ৯টি বল্লম, ২ টি শাবলসহ বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আগামী ২৩ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।এছাড়া আগামী ২০ নভেম্বর পাচুড়িয়া ইউনিয়নের লোকজন তাদের এলাকায় থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র পুলিশের নিকট জমা দিবেন বলে জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা