সারাদেশ

রাবিতে জাতীয় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে বেলা ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন।

সভায় প্রধান আলোচক অধ্যাপক আবুল কাশেম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাদের মনে সংশয় জন্মে যে এই চার নেতা যদি বেচে থাকলে তাদের উদ্দেশ্য হাসিল হবে না। তাই তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকের প্রত্যক্ষ মদদে ১৯৭৫ সালের আজকের এই দিনে জেলখানায় হত্যা করা হয়। জাতীয় এই চার নেতা ছিলেন অত্যন্ত মেধাবী। তারা চাইলেই দেশের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারতেন। কিন্তু তারা তা না করে দেশকে মুক্ত করারা শপথ নেন। তাদের ব্রত একটাই। রাজনীতির মাধ্যমে জনসেবা করা।

তিনি আরও বলেন, তারা চাইলেই ঢাকায় রাজনীতি করতে পারতেন। কিন্তু তারা তা না করে নিজ নিজ এলাকায় রাজনীতি করেছেন এবং ১৯৭০ এর সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের ভিতর এ মহান আদর্শবোধ লক্ষ করা যায়। তারা অর্থের লোভে রাজনীতি করেননি। তারা জনসেবার মাধ্যম হিসেবে রাজনীতিকে বেছে নিয়েছেন। আর এ কারণেই হয়তো তাদেরকে হত্যার পর শহীদ এএইচএম কামারুজ্জামাননের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট মিলে মাত্র কয়েক হাজার টাকা পাওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মাঠে-ময়দানে, গ্রাম-গ্রামান্তরে, ঘোড়ার গাড়িতে, ধুলি-ধুসরিত জিপে অথবা পায়ে হেটে অথবা নৌকায় দিনের পর দিন, মাসের পর মাস ঘুরে জনমত তৈরি করে স্বাধীনতার পক্ষে নিয়ে গেলেন যারা, ঘাতকরা তাদেরকেই হত্যা করল। যে দেশে মানুষ দু-বেলা দু-মুঠো পেটপুরে খেতে পারত না, ঠিক মতো পড়তে পারত না এমন এক যুদ্ধ বিধ্যস্ত দেশকে পূণর্বাসন করা যদি অপরাধ হয় আর সেই অপরাধে যদি তাদেকে হত্যা করা হয় তাহলে সেই শোক সহ্য করা বড় কঠিন।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ও রেজিস্ট্রার আবদুস সালামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এসময় বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দ, বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টরসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও মিলাদ অনুষ্ঠিত হয় ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা