সারাদেশ

সিংড়ায় চেয়ারম্যানের কল রেকর্ড ফাঁস

নিজস্ব প্রতিনিধি, নাটোর, (সিংড়া): নাটোরের সিংড়ায় ইউপি নির্বাচনে প্রতিপক্ষের কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন। এ সংক্রান্ত কথোপকথনের একটি কল রেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। এ ঘটনায় আহাদ সিংড়া থানায় জিডি করেছেন (জিডি নম্বর ৪৯/১.১১.২১)।

ভুক্তভোগী ওই কর্মীর নাম আহাদ আলী সিদ্দিক। তিনি তেমুখ নওগাঁ গ্রামের আবুল কাশেমের পুত্র এবং তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের কর্মী।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাজপুর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের পক্ষে প্রচারণা চালান আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিক। এর জের ধরে গত রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোন থেকে আওয়ামী লীগ কর্মীকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। ৫ মিনিট ৫ সেকেন্ডের কল রেকর্ডের এক পর্যায়ে মুকুল হায়দার বাবুকে মারপিটের কথা অকপটে স্বীকার করেন মিনহাজ উদ্দিন।

এ ব্যাপারে আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিককে মিনহাজ উদ্দিন বলেন, রক্তের ভাই বাবু মাষ্টারকেও ছাড় দেইনি। মেরে দহতে ফেলে মাছ দিয়ে খাইয়ে দেবো। ভালো হয়ে যা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে তাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার চালানোর সময় মনোনয়ন প্রত্যাশী মুকুল হায়দার বাবু’র মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছিল।

এতে মুকুল হায়দার বাবুসহ তার পাঁচ কর্মী-সমর্থক আহত হয়েছিল। আহত তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবুকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হয়।

ভুক্তভোগী আহাদ আলী সিদ্দিক বলেন, মিনহাজ চেয়ারম্যান আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বর্তমানে আমি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার নিরাপত্তাসহ সু-বিচার চাই।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, মুঠোফোনে হুমকি বা থানায় জিডির বিষয়ে আমার কিছুই জানা নাই।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, মুঠোফোনে হুমকির ঘটনায় জিডি গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমতি পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা