ছবি সংগৃহীত
সারাদেশ

অসুস্থ বাবাকে দেখতে এসে লাশ হলেন দুই ভাই

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: অসুস্থ বাবাকে দেখতে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে জামালপুরের নান্দিনার উদ্দেশ্যে আসছিলেন দুই ভাই।

পথে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায় পৌঁছালে চলন্ত পিকআপের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সহোদর দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিহত দুই ভাই ফিরোজ মোর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম জিহাদ (২৭) নান্দিনার খড়খড়িয়া পালপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের জামালপুর পাঠানো হবে।

সান নিউজ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা