ছবি সংগৃহীত
সারাদেশ

আবারও বিয়ে করেছেন মোশাররফ-জুঁই

বিনোদন ডেস্ক: মোশাররফ করিমের অভিনয়ের যাত্রা শুরু ৯০ দশকে। তখন যে শক্তি দিয়ে একটি চরিত্রে প্রবেশ করতেন, এখনো সেই একই শক্তি, স্পৃহা তার মধ্যে রয়েছে। চিত্রনাট্য হাতে এলেই ভাবনায় ডুবে যান। চরিত্রের প্রয়োজনে আরও বেশি জীবন্ত হয়ে ওঠেন তিনি।

বর্তমানে ‘নায়ক’ শিরোনামে একটি নাটকে কাজ করছেন তিনি। একই নাটকে কাজ করছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

ওই নাটকের একটি দৃশ্যে মোশাররফ করিম ও জুঁইকে বর-কনে সাজা অবস্থায় দেখা গেছে। নাটকের প্রয়োজনে তাদেরকে নবদম্পতির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

বর-কনে সাজের তাদের ওই ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা।

অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’

ভিন্ন ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘নায়ক’ নাটকটির কাহিনি। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। টেলিহোম প্রযোজিত এ নাটক খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ‌্যানেলে প্রচার হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা