সারাদেশ

কক্সবাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ফলে অচল হয়ে পড়েছে পুরো জেলা শহর। পৌরসভার ময়লা বহনকারী মিনি ট্রাক দিয়ে শহরের কয়েকটি সড়ক ব্লক দেয়া হয়েছে। এর ফলে শহর জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে। মেয়র মুজিবুর রহমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। অন্যদিকে, গুলিবিদ্ধ মুনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহর যুবলীগের সভাপতি প্রার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, মুনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৯ জনকে এজাহারনামীয় এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন গুলিবিদ্ধ মুনাফের বড় ভাই শাহজাহান সিকদার। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীও রয়েছেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদার ও সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তারেককে গুলি করা হয়। মুনাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি ভিডিও বার্তায় গুলিবিদ্ধ মোনাফ সিকদার দাবি করেছেন, গুলি করার সময় আমাকে বলছে, মুজিব চেয়ারম্যানের সঙ্গে লাগছো বলেই পেছন থেকে গুলি করেছে সন্ত্রাসীরা। মেয়র মুজিবুর রহমানের নির্দেশেই তাকে গুলি করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা