ছবি সংগৃহীত
সারাদেশ

মাদকসহ ১২ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় মাদকসহ ১২ মামলার আসামি নাহিদুল ইসলাম ওরফে নয়নকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।

নয়ন বগুড়ার গাবতলী উপজেলার চক মাড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ ১২ মামলার আসামি হলেন নাহিদুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা