ফাইল ছবি
সারাদেশ

চরে পড়েছিলো অজ্ঞাত যুবকের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গজারিয়া ধনতলা চর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধনতলা চর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা