ছবি প্রতীকী
সারাদেশ

কুমিল্লার ৯ উপজেলায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনে থাকা ৯ উপজেলা ও এর অধীনে থাকা ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি নাদিমুর রহমান শিশির ও সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ।

উপজেলাগুলো হলো- কুমিল্লা আদর্শ সদর, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, বরুড়া, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, বুড়িচং ও ব্রহ্মণপাড়া উপজেলা শাখা এবং এর অধীনস্থ সব ইউনিয়ন।

কুমিল্লা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলার অধীনে ৯ উপজেলা এবং ইউনিয়নগুলোর পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০ অক্টোবর থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত করতে মেধাবীছাত্রদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা