সারাদেশ

নাটোরে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে সরকারি খাস জলমহল দখলকে কেন্দ্র করে মোখলেছুর রহমান নামে এক কৃষককে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নাটোর র‍্যাব-৫, সিপিসি-২ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান।

তিনি জানান, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার করিমপুর রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া ও একটি মোবাইল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপাড়া গ্রামের এলাহী বক্সের ছেলে এরশাদ (৩৫), ঈশ্বরপাড়ার মৃত জসিম ছেলে মন্টু (৪২) ও মৃত বকতার আলীর ছেলে সিদ্দিক (৪৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

এদিকে, একই ঘটনায় সজিব, আব্দুর রহমান ও লুৎফর রহমান নামে তিনজনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ অক্টোবর) লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকায় একটি সরকারি খাস দিঘি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সহিংসতায় মোখলেছুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া সাকাত নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহত মকলেছুর রহমানের স্ত্রী মরিয়ম বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা