ছবি সংগৃহীত
সারাদেশ

হাসপাতালের দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেনারেল হাসপাতালের দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। এ ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ছিদ্দিক উল্লাহর ছেলে মিলাদ হোসেন (৪২) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুস্তম ব্যাপারীর ছেলে মনসুর হোসেন (২৮)।

জানা গেছে, বেলা ১১টার দিকে হাসপাতালের ভেতরে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে আনসার সদস্যদের বাগবিতণ্ডা হয়। পরে এক যুবক দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা কাজ বন্ধ রেখে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। তারা এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গুরুতর আহত মনসুরকে ঢাকায় পাঠানো হয়েছে। আর নোয়াখালী জেনারেল হাসপাতালে মিলাদের অস্ত্রোপচার চলছে। দুজনের অবস্থাই গুরুতর।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা