অগ্নিকাণ্ডে
সারাদেশ

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দরের পাশের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

সোমবার (২৫ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মার্কেটের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য গ্যাস সিলিন্ডার, টায়ার, মবিলসহ সাতটি দোকানে। এ সময় পাশে থাকা দুটি বসতঘর, দুটি ট্যাংক লরির আংশিক অংশ, একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান পুড়ে যায়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তারা প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের শাহজাদপুর, উল্লাপাড়া, বাঘাবাড়ি ও পাবনার বেড়া ফায়ার স্টেশনের সাত ইউনিটের চেষ্টায় রাত সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা