সারাদেশ

এক পুকুরে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার কয়রায় ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের তিনজনকে হত্যা করে পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা। তাদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের পুকুরে স্বামী-স্ত্রী এবং তাদের কন্যাসন্তানের লাশ ভেসে ওঠে পুকুরে।

নিহতরা হলেন বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজী ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫)ও মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনি (১৩)।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বামিয়া গ্রামের বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী ও কন্যার লাশ পুকুরে ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীরা জানায়, হাবিবুল্লাহ পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে তাদের রাস্তায় বের হতে দেখেছিলো তারা। মঙ্গলবার সকালে পুকুরে পানি আনতে গিয়ে এক নারী লাশ দেখতে পায়।

পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশকে এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। পরে তিনজনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহাদাত হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং তাদের কন্যাশিশু টুনির লাশ ভেসে ওঠে পুকুরে। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করেছি। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা