সারাদেশ

চরফ্যাশনে আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ আখনকে এক নারী (২১) সহ আপত্তিকর অবস্থায় আটক ভিডিও ফাঁস হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় মিনিট ত্রিশ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দাসহ তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিও ও স্থানীয়রা জানান, চর মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২১ বছরের এক রমণীর সাথে প্রায় সময় একই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ আখন অনৈতিক কাজে লিপ্ত হতেন। বিষয়টি স্থানীয়রা টের পেলে ঘটনার দিন রাতের বেলা একই এলাকার একটি টিনসেড ঘর থেকে সোহাগ আখন ও ওই রমণীকে আপত্তিকর আচরণ অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় কেউ কেউ ভিডিও ধারণ করেন।

স্থানীয় ইউনিয়নের কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এমন নৈতিক স্খলন কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি সোহাগ আখনের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। এর দায় তাকেই নিতে হবে।

তারা আরো জানান, সোহাগ আখন আগে থেকেই চারিত্রিক ত্রুটি ছিল। যার কাছে এই এলাকার কোন নারী ও মেয়েরা নিরাপদ না, তিনি আবার জনগণের সেবক হন কীভাবে তা ভেবে পাই না। এই নৈতিক অবক্ষয় মেনে নেওয়া যায় না।

চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, এক জন জনপ্রতিনিধির কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি।

তিনি আরো জানান, সোহাগ আখন্দ একজন রাজাকারের সন্তান। তার কাছে এই ইউনিয়নের কোন নারীরা নিরাপদ না। সে দলের নাম ভাঙ্গিয়ে এমন কোন অপকর্ম নেই সে যে না করে। তার এখনি লাগাম টেনে ধরার জন্য স্থানীয় এমপি মহোদয়সহ উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে তিনি জোর দাবি জানান।

এই ব্যাপারে অভিযুক্ত চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ আখন ভিডিওটি তার তা স্বীকার করলেও এ বিষয় কোনো বক্তব্য দিতে তিনি রাজি হননি।

উল্লেখ, এই আপত্তিকর ভিডিওটি ২০১৯ সালের ডিসেম্বর মাসের বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তৃতীয় ধাপে আসন্ন চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর নির্বাচনকে সামনে রেখে হঠাৎ এ-ই ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা