প্রতীকী ছবি
সারাদেশ

গাজীপুরে ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি: জেলার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা মোটরসাইকেলের আরোহী। শ্রীপুর-রাজাবাড়ী সড়কে শনিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মালিপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে মো. কাজল মিয়া (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মো. কালাম মিয়া (৩৮)।

শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, কাজল ও কালাম মোটরসাইকেল যোগে রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন। শ্রীপুর-রাজাবাড়ী সড়কে ইকো কয়েল কারখানার সামনে পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাজলের মৃত্যু হয়। আরোহী কালামকে উদ্ধার করে রাজাবাড়ী এলাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কালাম মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা