সারাদেশ

হাজীগঞ্জে ধর্ষণ ও মৃত্যুর বিষয়টি গুজব

নিজস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার সভাপতি বাবু রুহিদাস বণিক জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে, চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দু সম্প্রদায়ে মা-বোন ও দশ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি মারা গেছে। মূলত হাজীগঞ্জ উপজেলায় এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি গুজব।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন বলেন, হাজীগঞ্জ উপজেলার কোথাও হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারে ধর্ষণের ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।

অন্যদিকে, হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, হাজীগঞ্জে বুধবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর বিভিন্ন গুজব রটছে। এটিও গুজব। ধর্ষণের বিষয়ে কোনো মামলা বা অভিযোগ নিয়েও কেউ আসেনি বলেও জানান তিনি।

এছাড়া, হিন্দু সম্প্রদায়ে এমন কোনো ঘটনার বিষয়ে চিকিৎসা নিতে কেউ আসেনি বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা