সারাদেশ

বাসা থেকে ডেকে নিয়ে অটো চালককে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে সুজন ফকির (৪৫) নামে এক অটো চালককে গলাকেটে নৃসংশভাবে হত্যা কারা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফতুল্লার নয়াবাজার মসলিম নগর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সুজন নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেন টগরের ছেলে। তিনি ফতুল্লার নবীনগর শাহ আলমের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করতেন।

জানা গেছে, শনিবার সকাল ৭টায় একটি ফোন পেয়ে বাসা থেকে বের হয় সুজন। তবে গ্যারেজ থেকে মিশুক বের করেনি। একটি গাড়িতে সুজনসহ তিনজন আসে নয়াবাজার মুসলিম নগর এলাকায়। পরে তারা তিনজন মিলে সুজনকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের আত্মীয়-স্বজন। ভিড় শত শত উৎসুক জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্ত্রী মর্জিনা বেগম বলেন, স্বামী-স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে নিয়ে আমাদের পরিবার। স্বামীর উপার্জনে আমাদের সংসার চলে। বিসিক রহনা নামে একটি গার্মেন্টসে কাজ করতেন সুজন। এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়েছে। এজন্য কয়েকদিন আগে গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে সুজন ফকিরকে হত্যা করা হয়েছে। এরই মধ্যে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা