বজ্রপাত
সারাদেশ

লামায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই কৃষকের চারটি গরু মারা গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙালিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙালিপাড়ার মৃত ইসহাকের ছেলে মো. এনাম (৫০) ও মৃত নবী হোচনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

লামার ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙালিপাড়ায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের ওপর টংঘরে ঘুমিয়ে ছিলেন।

লামা থানার পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর বজ্রপাতে দুজনের মৃত্যু ও চারটি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা