সারাদেশ

রাজশাহীতে ভেঙে পড়ল ওয়ার্কার্স পার্টির কার্যালয়  

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে নগরের সাহেববাজার এলাকায় অবস্থিত কুঞ্জ নামের দোতলা ভবনটি ভেঙে পড়ে। এই ভবনের নিচতলায় রাজশাহী প্রেসক্লাব।

সরেজমিনে দেখা যায়, মানুষের ভিড়ে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক ছিলেন। তাদের পার্টির নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন জামিল ব্রিগেডের সদস্যরা ধ্বংসস্তূপ পরিষ্কার করার চেষ্টা করছেন। বিভিন্ন তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করছেন।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক জানান, বারান্দার অংশটিই দুর্বল ছিল। তারা বারান্দাটি ব্যবহার করতেন না। তবে ভেতরের অংশ ভালো রয়েছে।

জানা গেছে, গণপূর্ত বিভাগের কাছ থেকে ইজারা নিয়ে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন এসে ভবনের সামনের ফুটপাতটি লাল ফিতা দিয়ে ঘিরে দিয়েছেন।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, ১৯৪৫ সালে নির্মিত ভবনটি এখন গণপূর্ত বিভাগের অধীনে রয়েছে। নিচতলাটি রাজশাহী প্রেসক্লাবের নামে ৩০ বছরের ইজারা নেওয়া রয়েছে। ভবনটি সংস্কারের জন্য গণপূর্তের প্রকৌশলীকে বলা হয়েছিল। প্রকৌশলী বদলি হওয়ায় সংস্কারকাজটি শুরু হয়নি। ভোর ৫টা ৫০ মিনিটে হঠাৎ ভবনের বরান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় তিনি বাইরে হাঁটছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুর রউফ জানান, খবর পাওয়ার পরই তারা সেখানে গিয়েছিলেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি আর ব্যবহার করা উচিত নয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা