ছবি সংগৃহীত
সারাদেশ

‘নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে’

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘নিজেদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।’

সোমবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মধ্যম আয়ের দেশে উন্নীত বাংলাদেশ : তারুণ্যের ভাবনায় মিট দ্যা মিনিস্টার শ. ম. রেজাউল করিম এমপি, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘চাকরির নেশা যেন কখনও নিজেদের না পেয়ে বসে। ভালোভাবে পড়াশুনা করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। ঐকান্তিক প্রচেষ্টা, নৈতিকতা ও মূল্যবোধ থাকলে সহজেই নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়।’

মন্ত্রী বলেন, ‘পিরোজপুরসহ দেশের সকল পর্যায়ের উন্নয়নে সরকার কাজ করছে। দেশের বেকারত্ব দূর করতে কাজ করছে সরকার। কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হলে বেকারত্বের সংখ্যা কমবে। দক্ষ মানবসম্পদ না হলে দেশের উন্নয়ন সম্ভব না।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা