ছবি সংগৃহীত
সারাদেশ

দৌলতদিয়ায় ফেরির অপেক্ষায় শত শত যানবাহন

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহন আটকেপড়ার খবর পাওয়া গেছে। এতে যাত্রী, যানবাহনের চালক এবং সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে শতাধিক ট্রাক সিরিয়ালে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। রয়েছে কিছু যাত্রীবাহী বাসও।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে। মূলত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপ এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা