ছবি সংগৃহীত
সারাদেশ

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা: ছেলের মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মোস্তফা (৫০) নামে এক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোস্তফা জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার জীবদ্দশায় তার সব সম্পত্তি চার ছেলেমেয়ের মধ্যে শরিয়তের বিধান অনুযায়ী ভাগ করে দেন। এরপর থেকে আব্দুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। মোস্তফা তার ভাগের ৯ শতাংশ জমি মায়ের কাছে বিক্রি করে দেন। পরে বিক্রি করা ওই জমি বেআইনিভাবে দখলে নিতে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বাড়ির উঠানে পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকা বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহ জালাল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা