সারাদেশ

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে আলিফ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ।

শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলিফ রানীশংকৈল উপজেলার ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

মৃতের পিতা শহিদুল ইসলাম জানায়, আলিফ গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে আজ (শনিবার) দুপুরে ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে আলিফের লাশ শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা