সারাদেশ

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পদ্মা নদীর পানি কমে গিয়ে নাব্যতার সৃষ্টি হওয়ায় গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরি পারাপারে সমস্যা হচ্ছে। ফলে গত কয়েকদিন ধরে দৌলতদিয়া ঘাটে যানজট লেগেই আছে।

শনিবার (৯ অক্টোবর) সকাল থেকে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত ৩ কিলোমিটার এবং দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে কল্যানপুর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত মহাসড়কের ৩ কিলোমিটার লম্বা লাইনে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ গাড়ি অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে কিছু দূরপাল্লার পরিবহনও দেখা গেছে। অন্যদিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১৩ কিলোমিটার অদূরে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে কল্যানপুর বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে নদী পারাপারের জন্য অপেক্ষা করছে আরও প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। সব মিলিয়ে প্রায় ৬ শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

তবে যাত্রীবাহী পরিবহন কাঁচামালের গাড়িসহ অন্যান্য জরুরি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব পণ্যবাহী গাড়ি ফেরিতে উঠতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। ঢাকা-খুলনা মহাসড়কে খোলা আকাশের নিচেই কাটছে তাদের নির্ঘুম রাত। ২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাক চালকরা উঠতে পারছেন না ফেরিতে।

দৌলতদিয়া ঘাট-সংশ্লিষ্টরা জানান, পদ্মার পানি দ্রুত কমতে থাকায় নদীতে নাব্যতার সৃষ্টি হয়েছে। ফেরি চলাচলের চ্যানেলের মধ্যে ডুবো চরের সৃষ্টি হয়েছে। এত করে ফেরি চলাচলে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। এই নৌ-রুটের বেশির ভাগ ফেরি অনেক দিনের পুরানো হওয়ায় মাঝে মাঝেই বিকল হয়ে পড়ে। ফলে দেখা দিচ্ছে ফেরি সংকট। সেই সঙ্গে বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের অনেক গাড়িও এই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কার্যালয়ের দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটের বাড়তি যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় যানবাহনের লম্বা গাড়ির সারি তৈরি হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ঘাট থাকলেও বর্তমানে ৪টি ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠা নামা করছে। যানজট কমাতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা