আটককৃত রোহিঙ্গারা
সারাদেশ

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পাচার করেন এরা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ২৪ নং ক্লাস্টার থেকে ১ জন এবং ৮ নং ক্লাস্টার থেকে ১ জন রোহিঙ্গা দালালকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮নং ক্লাস্টারের মৃত ইসলামের ছেলে রফিক (২৭) , ২৪ নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে সেলিম (২০)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, আটককৃতরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালীতে পাচার করেন। আটককৃত রোহিঙ্গা দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা