প্রতিবন্ধী
সারাদেশ

ট্রেনে কাটা পড়লো মানসিক প্রতিবন্ধী

নিজস্ব প্রতিনিধি, পাবনাঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা রেল সেতুর পূর্বপাড়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে যুগল সূত্রধর (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (৮ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুগলের নাম ছাড়া অন্য কোনো পরিচয় জানেন না এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, যুগল প্রায় এক বছর ধরে সদর ইউনিয়নের কৈডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানের বারান্দায় ও রাস্তার ধারে থাকতেন। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খেতেন। এলাকার মানুষ তার পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেননি যুগল। শুক্রবার দুপুরে যুগল সেতুর পূর্বপাড়ে রেল লাইনের ওপর শুয়ে ছিল। এরপর বিকেল পৌনে ৩টার দিকে একটি ঢাকাগামী চলন্ত ট্রেন তাকে দ্বিখণ্ডিত করে চলে যায়।

কৈডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ মারা যাওয়ার ঘটনা থানা পুলিশ ও রেল পুলিশকে জানানো হয়েছে। পরিবারের সন্ধান না পাওয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থাও করবেন প্রশাসন।

সান নিউজ/ এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা