সারাদেশ

জাহাজ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজে কাজ করার সময় নিচে পড়ে হু হাইকিয়াং (৩৮) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি পানামার পতাকাবাহী এমভি মায়ের্কস জাকার্তা নামে একটি জাহাজের ক্রু ছিলেন।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে জাহাজটি নোঙর করতে গিয়ে ছিটকে সাগরে পড়ে যান হাইকিয়াং। পরে তিনি সাঁতার কেটে সাগরে অনেকক্ষণ ভেসে থাকেন। এর মধ্যে কোস্টগার্ডকে খবর দেওয়া হয়। কোস্টগার্ডের টহল জাহাজ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাবিক হাইকিয়াংকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ও মরদেহ নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা