গৃহবধূ
সারাদেশ

রংপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, রংপুরঃ রংপুর নগরীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ মুলাটোল হকের গলি থেকে আসমা বেগম (৩৫) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেন।

আসমা বেগমের স্বজনদের অভিযোগ, স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় আসমা বেগমকে মারধর করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

স্বজনরা জানায়, আসমা বেগমের সাথে ১২ বছর আগে বিয়ে হয় কাউনিয়া উপজেলার হারাগাছ বাঘেরপুল এলাকার লাল মিয়ার ছেলে চা বিক্রেতা মিলন মিয়ার সাথে (৪২)। তাদের সংসারে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে আপন (১০) ও তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে মেধা (৮) রয়েছে।

গত বুধবার রাতে মিলনের কাছে ছেলে-মেয়ের প্রাইভেটের জন্য এক হাজার টাকা চায় আসমা। মিলন ৫শ টাকা দিয়ে পরে আরও ৫শ টাকা দেবে বলে জানায়। বৃহস্পতিবার রাতে মিলনের সাথে প্রাইভেটের টাকা নিয়ে আসমার ঝগড়া হয়। শুক্রবার সকাল ৮টায় মিলন তার শ্বাশুরী মনিজা বেগমকে ফোন করে জানায় তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আসমার মা মনিজা বেগমের অভিযোগ, জামাইয়ের সঙ্গে এক নারীর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। আমার মেয়েকে মিলন পিটিয়ে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তের চিহ্ন রয়েছে। আমি মিলনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসাইন আলী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। এছাড়া পলাতক মিলন মিয়াকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা