সারাদেশ

স্বামীর আত্মহত্যা, প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ভাণ্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্ত্রী সোনিয়া বেগমের পরকীয়া হাতেনাতে ধরে মনে ক্ষোভে-দুঃখে হতভাগা স্বামী বেল্লাল সরদার (২৭) বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিক রাজুসহ স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেল্লাল। এ ঘটনায় নিহত বেল্লালের বাবা মো. জলিল সরদার বাদী হয়ে পুত্রবধূ সোনিয়া, তার বৈমাত্রেয় ভাই রাজু এবং শ্বশুর জামালকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেন।

তবে গত মঙ্গলবার গত (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামে বিষপানের ঘটনা ঘটে। বেল্লাল সরদার দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামের জলিল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেল্লালের সঙ্গে প্রায় ১৪ বছর পূর্বে ভাণ্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামালের প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়ার বিবাহ হয়। সেই ঘরে মো. ঈসা নামের ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। নিহত বেল্লাল ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালাতেন।

নিহত বেল্লালের চাচি রানী বেগম জানান, সোনিয়ার মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে মো. রাজু বৈমাত্রেয় বোন সোনিয়ার বাড়িতে বেড়াতে এসে সৎবোনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা জানাজানি হলে বেল্লাল ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসা ভাড়া করে চলে যায় এবং প্রায় দেড় বছর বসবাস করে আর্থিক সংকটে পড়ে পুনরায় পৈতৃক বাড়িতে ফিরে আসেন।

এর মধ্যে স্ত্রীর পরকীয়ার ঘটনা এলাকাবাসীর মুখে শোনা ছাড়াও নিজের হাতেনাতে ধরা পড়ায় স্বামী-স্ত্রী তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষোভে-ঘৃণায় বেল্লাল বিষপান করেন। পরে তাকে জ্বর, পাতলা পায়খানার রোগী বলে অচেতন অবস্থায় ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বিষয়টি চিকিৎসকদের সন্দেহ হলে বেল্লালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বজলুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের হলে মামলার আসামি বেল্লালের স্ত্রী সোনিয়া বেগম এবং তার বৈমাত্রেয় ভাই (মায়ের দ্বিতীয় স্বামীর ছেলে) রাজুকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা