ছবি সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ৫২ প্রতিষ্ঠান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ৫২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের ব্যবধানে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা নিউমার্কেট এলাকায় ছড়িয়ে পড়ে। এতে মুদি, চাল, হার্ডওয়্যার, খাবার হোটেলসহ অন্তত ৫২ প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশন ৫ মিনিটের দূরত্ব হলেও পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।

পটুয়াখালী ফায়ার স্টেশনের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, খবর পেয়ে পটুয়াখালী ফায়ার স্টেশনের নৌ এবং স্থল পথের ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমতলী ও বাকেরগঞ্জ ফায়ার স্টেশনকে অবহিত করা হয়। পরে দুই ঘণ্টার চেষ্টায় ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনায় ৫২ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা