সারাদেশ
শ্রমিক সংকট

চলনবিলে তলিয়ে যাচ্ছে পাকা ধান

নিজস্ব প্রতিনিধিঃ

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের কয়েকটি উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার শাহজাদপুর, কাজীপুর, উল্লাপাড়া, তাড়াশ, বেলকুচি, সদরসহ চলনবিল অঞ্চলে শত শত বিঘা পাকা বোরো ধান পানিতে তলিয়ে আছে। তলিয়ে যাওয়া ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ডুবো ধান কেটে ঘরে তুলতে অতিরিক্ত খরচে বিপাকে আছেন তারা।

চলনবিলে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু, ঘূর্ণিঝড় আম্পান ও অতিবর্ষণে যমুনার পানি বাড়ায় চলনবিলের শাখা নদীগুলোতেও পানি বেড়েছে। তলিয়ে গেছে সিরাজগঞ্জসহ চলনবিলের শত শত বিঘা পাকা ধান। তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে শেষ মুহূর্তে মহাব্যস্ত কৃষকরা। তবে শেষ পর্যন্ত ধান ঘরে তুলতে পারবেন কি-না, এ নিয়ে শঙ্কাও রয়েছে তাদের মধ্যে।

সিরাজগঞ্জে এবার এক লাখ ৪১ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ফসলি জমির বেশিরভাগই এখন সোনালি ধানে ভরা। আর মাত্র দুই-তিন দিন পরই গোলায় উঠতো এই ধান। করোনায় শ্রমিকের অভাবে তলিয়ে থাকা ধান কাটতে পারছেন না অনেকেই। কেউ কেউ ডুবে ডুবে ধান কাটছেন। ধান ঘরে তুলতে খরচ বাড়লেও স্থানীয় কৃষি দফতর থেকে কোনও খোঁজ-খবর নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকদের অনেকেই।

কৃষকরা জানান, করোনা সংক্রমণের কারণে অন্যান্য জেলা থেকে মজুরেরা আসতে পারছে না। আর সংকটের কারণে স্থানীয় শ্রমিকদেরকে অতিরিক্ত টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। কারণ হিসেবে তারা বলেন, পানিতে পোকার সমস্যা থাকায় শ্রমিকরা ধান কাটতে চাচ্ছেন না। ৫শ' টাকার শ্রমিক এখন এক হাজার টাকাতেও পাওয়া যাচ্ছে না। সময় ও খরচ বাড়লেও স্থানীয় কৃষি বিভাগ থেকে কোনও প্রণোদনা পাচ্ছে না বলে অভিযোগ করেছে কৃষকরা।

শুধু কি ধান! নিচু জমির সবজি, পাট ও তিল ডুবে গেছে পানিতে। এবার ফলন ভাল হলেও এ ফসল ঘরে তোলা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় দিন পার করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলায় ৪ লাখ ৭০ হাজার ২৫ মেট্রিক টন বোরো আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে এক লাখ ৪১ হাজার ৪০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৯ হাজার ৮শ' ৬৫ হেক্টরে ৪৭ হাজার ৮শ' ৯৭ মে. টন হাইব্রিড, এক লাখ ২৯ হাজার ১০ হেক্টরে ৪ লাখ ১৭ হাজার ৭শ' ৭৬ মে. টন উচ্চ ফলনশীল (উফশী) এবং ২ হাজার একশ' ৬৫ হেক্টরে ৪ হাজার ৩শ' ৫২ মে. টন লোকাল ভ্যারাইটি ধান।ইতিমধ্যেই জেলায় প্রায় এক লাখ ১৯ হাজার হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুল হক বলেন, ‘এবার কারোনায় খাদ্য নিরাপত্তায় ধানের আবাদ বেশ গুরত্বপূর্ণ। ঘূর্ণিঝড় আম্পান ও অতি বৃষ্টির কারণে নদ-নদী, খাল-বিলে পানি বাড়ায় কিছু জায়গায় ধান তলিয়ে গেছে। জেলার ৮৫ শতাংশ ধান কাটা হয়েছে। ৮-১০ দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে। ডুবো ধান ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত খরচ হবে। চলমান করোনায় প্রায় ৩ হাজার কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। আগামীতে বেশকিছু কৃষকের সবজি খামার গড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আমরাও মাঠে আছি।'

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত

লক্ষ্মীপুরে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিব...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হেমায়েতপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের হেমায়েতপুরে আবারও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র...

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজের ক্রেন

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ...

পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর!

দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সংগীতশিল্পী ও অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা