সারাদেশ

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়া ৪,ময়মনসিংহে ৩ জন, হবিগঞ্জে ৩,কুষ্টিয়া ২,টাঙ্গাইল ১, নোয়াখালী ১, জয়পুরহাট ১ ও চাঁপাইনবাবগঞ্জ ১ জন রয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হয়।

বগুড়ায় পৃথক চার উপজেলায় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। জেলার কাহালু, সারিয়াকান্দি, শাজাহানপুর ও ধুনট উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল গ্রামের কছির উদ্দিনের ছেলে মোখলেছার রহমান (৫৫), সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের বুলু মলের ছেলে লেবু মিয়া (৩৫), শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের হরিণগাড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০) ও ধুনট উপজেলার গোপাল নগর গ্রামের দেরাজ আলীর ছেলে আব্দুস সালাম সরকার (৪৫) বজ্রপাতে মারা যান।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ও কালাদহ ইউনিয়নের তিনটি গ্রামে আব্দুল মোতালেব (৫০), রবিন (১৩) ও ইমরান (১৭) নামে তিনজনের মৃত্যু হয়।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।

মৃত শিশুরা হলো, আজমিরীগঞ্জ উপজেলার নোয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৪), বাহুবল উপজেলার মানিকা গ্রামের আব্দুস সালামের ছেলে নসর উদ্দিন (১৩) ও একই উপজেলার দরছ মিয়ার ছেলে ওরকাইদ মিয়া (১১)। আহত ওসমান আলী (৮) বারিক আলীর ছেলে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার চর সাদিপুর ইউনিয়নের পদ্মার চর এলাকার হামিদুল মন্ডলের ছেলে রাখাল ফারুক মন্ডল (৩০) এবং একই উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর সর্দারপাড়ার ময়জুদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল (৪৫)।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে বজ্রপাতে অনিক (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে ইউনিয়নের ধরেরবাড়ী গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অনিক ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামে বজ্রপাতে সুকমল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুকমল ওই গ্রামের বাসিন্দা। তিনি কৃষি কাজ করতেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে রফিক উল্যাহ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার স্বর্ণদ্বীপে মাটি কাটার কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। মৃত রফিক উল্যাহ সুবর্ণচর উপজেলা চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাটা গ্রামের গুল্লালাগো বাড়ির মৃত শফি আলমের ছেলে।

শিবগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার পাকা ইউনিয়নের জামাই পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মহিলা একই এলাকার হেরাস উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা