ছবি সংগৃহীত
সারাদেশ

মুক্ত আকাশে উড়লো উদ্ধার ১০ ঘুঘু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার ১০ ঘুঘু মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

এর আগে গত সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজারে বিক্রির সময় পাখিগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। এ সময় শিকারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার পাখিগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষণে রাখা হয়েছিলো। পরে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা