ছবি সংগৃহীত
সারাদেশ

টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে স্টেশনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে রাজশাহী স্টেশনে বিক্ষোভ করেছে যাত্রীরা।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন ছাড়ার কথা ছিলো ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটির। ভিড়ের কারণে নির্ধারিত সময় পেরিয়ে যায় ট্রেন ছাড়তে। এক সময় দেড় শতাধিক যাত্রী রেখেই ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস। এ ঘটনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

মূলত, বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়। এরপর থেকেই ভর্তিচ্ছু ও অভিভাবকদের রাজশাহী ছাড়ার প্রতিযোগিতা শুরু হয়। সবার টার্গেট ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের প্রতি। অতিরিক্ত ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) ও ট্রেন টিকিট চেকারের (টিটিসি) কাছ থেকে হাতে লেখা টিকিট কিনেও ট্রেনে উঠতে পারেনি যাত্রীরা।

জানা গেছে, স্টেশনে ঢাকাগামী যাত্রীদের টিকিট নিতে ভিড় দেখা দেয়। সেই ভিড় গিয়ে ঠেকে ট্রেনের কামরায়। গাদাগাদি করে লোকজন উঠে পড়েন ট্রেনে। এক সময় দেড় শতাধিক অতিরিক্ত যাত্রী রেখেই ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস। এ ঘটনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হয়।

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ বলেন, ‘এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, সাধারণ একটি ঘটনা। ট্রেনে বাড়তি চাপ থাকলে করার কিছু নেই। আমার সিট ক্যাপাসিটি এক হাজার, মানুষ উঠতে চায় ১০ হাজার। বাড়তি টিকিট ক্রয় করে তারাই উল্টো ঝামেলার সৃষ্টি করেছেন।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা