সারাদেশ

জন্ম নিবন্ধনে দেশসেরা খেতাব অর্জন রাসিকের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এবার জন্ম নিবন্ধনে দেশসেরার খেতাব অর্জন করেছে। দেশের ১০ সিটি করপোরেশনের মধ্যে এ বছর এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাসিক। এ জন্য জন্মনিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত রাসিকের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য বিভাগকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

টানা ১০ বার ইপিআই কার্যক্রমে দেশসেরা হয়ে অনন্য নজির স্থাপন করেছে রাসিক। এই অর্জন এসেছে রাসিকের স্বাস্থ্য বিভাগের হাত ধরে। এই অর্জন দেশ ও বিদেশে রাসিকের সুনাম বাড়িয়েছে বলে জানিয়েছেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্যানেল মেয়র। নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরিফুল ইসলাম বাবু।

সভায় প্যানেল মেয়র বলেন, জন্ম নিবন্ধন কার্যক্রমে সারাদেশে এবার প্রথম স্থান অর্জন করেছে রাসিক। স্বাস্থ্যসেবায় রাসিকের রয়েছে অভাবনীয় সাফল্য। আগামীতে সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে নগরীর সকল উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে।

করোনার টিকাদান কার্যক্রমেও দেশে সকলের চেয়ে এগিয়ে রাসিক। মেয়রের সফল উদ্যোগে এটি সম্ভব হয়েছে। গণটিকা কার্যক্রম পরিচালিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

রাসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন টুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। বক্তব্য দেন কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা