সারাদেশ

বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো শিকড়

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য 'ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

বুধবার (৬ অক্টবর) উপজেলার কালা গ্রামে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে 'ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ' কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ. জাকির উদ্দিন মোড়ল। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকেলে ৫টা পর্যন্ত। 'ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম ।

সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল বলেন, আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিকেল ক্যাম্প আরও হোক।

শিকড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করবো।

এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টিভির সাংবাদিক ও শিকড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পদক মো. জামাল উদ্দীন আদিব। গুলাম রসুল সভাপতি আওয়ামী লীগ মনোহরপুর ইউনিয়ন আহসান হাবিব বকুল সাধারণ সম্পদক আওয়ামী লীগ মনোহরপুর ইউনিয়ন।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার কোষাধক্ষ‍্য হোসাইন আহাম্মদ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন।

এ সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সহ-সাধারণ সম্পাদক মিথুন মাহমুদ, কাজল হোসেন, ওমর ফারুক, রমজান, মফিজুল, নিলয় অনিম প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা