বিদ্যুৎস্পৃষ্ট
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দিনমজুর আইবুল মিয়া (৫০) ও তার স্ত্রী আবেদা খাতুন (৪০) ও মেয়ে পিংকি (২৫)। এসময় আইবুল মিয়ার শিশু নাতনি তাসিয়া আহত হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের লতিফপুর পাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দকৃত একটি ঘর পায় দিনমজুর আইবুল মিয়া। সেই ঘরের দেয়ালে বুধবার সকালে পানি দিয়ে পরে আবারো পানি দিচ্ছিলেন তিনি। এসময় কোথাও তারের লিক থাকায় পানির পাইপ ধরতেই বিদ্যুৎতায়িত হন তিনি। এরপর চিৎকার করলে তা দেখে স্ত্রী ও মেয়ে ছাড়াতে চাইলে তারাও আহত হন। সেই সাথে মেয়ে পিংকির দুই বছরের শিশু কন্যাও তাদের ধরতে এসে আহত হয়। পরে তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিতে নিতেই তিনজন মারা যান। তবে দুই বছরের শিশু তাসিয়া বেঁচে যায়। নিহত আইবুল ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। তবে শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা